ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

শতাধিক স্থানীয় সরকারের ভোটগ্রহণ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৩,  4:30 PM

news image

শতাধিক স্থানীয় সরকারের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে আটটায় শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) ৪৬টি ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির ৭২টি পদে উপ-নির্বাচন; একটি উপজেলায় সাধারণ নির্বাচন, কয়েকটি উপজেলায় পাঁচটি পদে উপ ও পুনর্নির্বাচন; তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং বিভিন্ন পৌরসভার নয়টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে ১৬ থেকে ১৭ জনের ফোর্স। এছাড়া শতাধিক ম্যাজিস্ট্রেট, কয়েক প্লাটুন বিজিবি ও র‌্যারেব টিমগুলো মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সীমিত করা হয়েছে যান চলাচল। এছাড়া নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত সব ধরনের মিছিল, সভা, পথসভার প্রচার কার্যক্রম নিষিদ্ধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম