ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

শতাধিক ইউপি-পৌরসভা-উপজেলায় ভোট কাল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  10:43 AM

news image

শতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) । এদিন ৪৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৭০ ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপ-নির্বাচন হবে। এছাড়াও তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং একটি উপজেলা সাধারণ ও দুইটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

যেসব ইউপিতে সাধারণ নির্বাচন

সিলেটের ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ, সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার, মেহেরপুরের সদরের আমদহ, গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর, বরগুনার তালতলীর শারিকখালী, পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ। চুয়াডাঙ্গার জীবননগরের উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদহ ও রায়পুর, আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস, টাঙ্গাইলের ঘাটাইালের সাগরদিঘী, গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী, নরসিংদী সদরের মহিষাশুড়া ও নুরালাপুর, ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রিরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা, কুমিল্লার বরুড়ার শিলমুড়ি (দক্ষিণ) ও শিলমুড়ি (উত্তর), দাউদকান্দির বারপাড়া, লক্ষ্মীপুরের রামগতির চর আলগী এবং চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম।

যেসব উপজেলায় নির্বাচন

কুমিল্লার লালমাই উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বোয়ালখালী ও বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ভোটের তারিখ নির্ধারিত থাকলেও পিরোজপুরের নাজিরপুর, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও নরসিংদীর রায়পুরায় চেয়াম্যান পদের উপ-নির্বাচনে একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাজেই এই তিন উপজেলায় ভোট করার প্রয়োজন হচ্ছে না।

যেসব পৌরসভায় নির্বাচন

চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় সাধারণ অনুষ্ঠিত হবে। এছাড়া নয়টি পৌরসভায় মেয়র ও অন্যান্য পদে ভোট হওয়ার কথা ছিল। তবে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় মেয়র পদে এবং ফেনীর ফেনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মাদারীপুরের মাদারীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ছয়টিতে- ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর, রংপুরের বদরগঞ্জের ৪নং ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২নং ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ৩নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম