ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

শতভাগ সফলতা অর্জন করতে পারেনি, এটা ব্যর্থতা : বিদায়ী সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  12:24 PM

news image

দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত ৫ বছর নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। ইভিএমএ ভোট গ্রহণ কমিশনের বড় সাফল্য। আইনের মাধ্যমে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা ছিল। নূরুল হুদা বলেন,

দায়িত্ব পালনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তারপরেও সফলভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হয়েছে। শতভাগ সফলতা অর্জন করতে পারেনি, এটা ব্যর্থতা। তিনি বলেন, নির্বাচন কমিশন নানা ধরনের কাজ করেছে। কিছু কিছু কাজে আমরা সফল হইনি। কারণ করোনার কারণে গত দুই বছর আমরা পিছিয়ে গেছি। তারপরও আমাদের চেষ্টা ছিলো। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমশিনার (সিইসি) করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেওয়া হয়। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালনের পর আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের মেয়াদ শেষ হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম