ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০২৪,  11:23 AM

news image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। সংস্থাটি বলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল)। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না। তবে আফটারশক হতে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬.৭ মাত্রার এই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে। উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম