ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড আশুলিয়া যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল কে অস্ত্রসহ আটক করেছ যৌথ বাহিনী নাইজেরিয়ায় দুই গ্রামে নিহত ১৬০, নিখোঁজ রাজা ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান নতুন রূপে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম ক্রিকেটে আসছে নতুন আইন শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার এপস্টেইন নথিতে আর নজর না দেয়ার পরামর্শ ট্রাম্পের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২১,  10:41 AM

news image

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার দায়া দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। বুধবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে।

ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে জারি করা হয় হাই অ্যালার্ট। তবে আশপাশের দ্বীপগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়নি। গত ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। সেসময় সুনামি সতর্কতা জারি করা হয়।  প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম