ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা

শক্তিশালী গ্রুপেই লড়তে হবে আর্জেন্টিনাকে: স্কোলোনি

#

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  5:22 PM

news image

কাতার বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। শক্তির বিচারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মেসিদের নকআউট পর্বে খেলার কথা।  কিন্তু কোচ লিওলেন স্কোলানি বলেছেন, যতটা সহজ ভাবা হচ্ছে তা আমি মনে করছি না। বরং শক্তিশালী গ্রুপেই লড়তে হবে আর্জেন্টিনাকে। পোল্যান্ড ও মেক্সিকো কখনো চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপে তারা প্রতিপক্ষকে কাঁপিয়ে ছাড়ে।

এমন দুদলের বিপক্ষে আমরা জিতবই তার নিশ্চয়তা দিতে পারি না। সৌদি আরবকে হালকা করে দেখা হচ্ছে। অথচ এশিয়ার বাছাইপর্ব থেকে সৌদি দারুণ দাপট দেখিয়ে কাতারের টিকিট পেয়েছে। ৪৩ বছর বয়সী আর্জেন্টাইন কোচ স্কোলোনি বলেন, আমরা প্রতিপক্ষদের অবশ্যই গুরুত্ব দেব। তার মানে এই নয় যে আমরা ভয় পাচ্ছি। বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য থাকে একটাই শিরোপা। কাতারে নামব সে টার্গেট নিয়ে। ছেলেরা ধারাবাহিকভাবে ভালো করছে। বিশ্বকাপে তা ধরে রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম