ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  1:18 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি। সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৪৭ বছর লড়াই সংগ্রাম করেছে বিএনপি। দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করবে তার দল। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো নতুন করে গড়ে তুলতেই একত্রিশ দফা। নানা বাধা বিপত্তি পেরিয়ে আট বছর পর জেলার সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মলনের আনুষ্ঠানিকতা শুরু করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী দিনের গনতান্ত্রিক বাংলাদেশ পুঃনপ্রতিষ্ঠার প্রত্যয় জানান কাউন্সিলে অংশ নেয়া জেলার বিভিন্ন স্তরের নেতারা উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদ ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে অগ্রনী ভুমিকা রাখবে বলেও প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম