ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

লোহিত সাগরের তলদেশে বিয়ে

#

২২ অক্টোবর, ২০২৪,  4:56 PM

news image

প্রথা ভেঙে সাগরের পানির নিচে বিয়ে করেছেন এক দুঃসাহসী দম্পতি। সম্প্রতি সৌদি আরবের শহর জেদ্দার উপকূলবর্তী লোহিত সাগরের তলদেশে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতরদার। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবে সাগরের তলদেশে এটিই প্রথম বিয়ে। স্থানীয় ডুবুরি সংস্থা সৌদি ডাইভারস আয়োজিত এই বিয়ের উদযাপনে অংশ নেন অল্পসংখ্যক ডুবুরি। সাগরের তলদেশে বিয়ে উদযাপন করতে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে সৌদি ডাইভারস। উল্লেখ্য, হাসান-ইয়াসমিন দম্পতি আদতে ডুবুরি। তাই নতুন জীবন শুরু করতে তাঁরা অভিনব পথ বেছে নিয়েছেন। এক সাক্ষাৎকারে হাসান বলেন, ‘এটি সত্যিই বিস্ময়কর। আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ক্যাপ্টেন ফয়সাল ও তাঁর দল আমাদের জানায় যে তারা সাগরের তলদেশে আমাদের বিয়ে উদযাপনের পরিকল্পনা করেছে। এটি সত্যিই সুন্দর ও অবিস্মরণীয় অভিজ্ঞতা।’ তিনি আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছাড়াই বিয়ে উদযাপিত হয়েছে। এমন অপ্রচলিত ও দর্শনীয় উদযাপন দেখে সবাই অবাক হয়েছে।’ সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম