ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও এক মাস সময়

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৩,  1:20 PM

news image

দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত ১ মাস। সোমবার (২২ মে) ভোলায় সদ্যপ্রাপ্ত গ্যাস ক্ষেত্র নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ভোলার ইলিশাকে দেশের ২৯তম গ্যাসফিল্ড হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। জানান, ইলিশা গ্যাসক্ষেত্রে অন্তত ২ টিসিএফ গ্যাস মজুতের আশা করা হচ্ছে। যার বাজারমূল্য ২৬ হাজার কোটি টাকা।  আগামী ৩ বছরের মধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরুর ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। দেশের প্রতিটি শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভোলায় আবাসিকে নতুন সংযোগের ইঙ্গিতও দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়েছে। এ গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে। একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো।  সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে। গত মার্চে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাটসংলগ্ন এলাকায় খননকাজ শুরু হয়। তিন হাজার ৪৭৫ মিটার গভীর পর্যন্ত খননকাজ শেষ হয় ২৪ এপ্রিল। এই কূপের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে বলে ধারণা করছে বাপেক্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম