ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু ‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণ ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে! নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু

লোকাল মাইক্রোবাস চলাচলে ভোগান্তির শেষ নেই যাত্রীদের

#

১৪ মার্চ, ২০২২,  2:09 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে লোকাল মাইক্রোবাস চলাচলে,  আলেখারচর বিশ্বরোড থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত  অতিরিক্ত ভাড়া আদায় ও  বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানী এবং ভোগান্তিতেও পড়তে হচ্ছে  দূর দূরান্ত থেকে আসা  যাত্রীদের। অভিযোগ ভুক্তভোগী যাত্রীদের। সোমবার (১৪ই মার্চ) ২০২২ইং সকাল ১১টার সময় কুমিল্লার চান্দিনা থেকে ব্র্যাক লার্নিং সেন্টার, কুমিল্লা অফিস কার্যালয় চাকুরির জন্য  সি.এস. এ পরিক্ষা দিতে যাওয়া  মোসা: ছালমা আক্তার নামে এক তরুণী, আলেখারচর বিশ্বরোড থেকে  চক্ষু হসপিটাল এর পরে ব্র্যাক নার্সারি নামক স্থানে নামিয়ে দেওয়ার কথা বলে উঠেন ঢাকা মেট্রো- চ ১৪-২০৪৬ একটি লোকাল মাইক্রোবাসে, কিন্তু তাঁকে না নামিয়ে  জাগরঝুলি কোটবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটু অদূরে বি.এস.টি আই জেলা প্রশাসক অফিসের সামনে  নামিয়ে দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ করেছেন ঐ তরুণী।তরুণী বলেন, চাকরির জন্য পরিক্ষা দিতে এই প্রথম আমি কুমিল্লায় এসেছি। এশহরের রাস্তা ঘাট, অলিগলি সঠিক জানা নেই, তাই আমি চিনতে না পেরে, চালককে বার বার তাগিদা দিয়ে বলেছি ভাই আমাকে ব্রাক BLC এর সামনে নামিয়ে দিয়েন, আমি তেমন একটা চিনি না। এক পর্যায়ে গাড়িতে থাকা যাত্রীদের জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা, একজন বলে আপনি কোথায় নামবেন, বললাম ব্র্যাক নার্সারির সামনে নামবো, উনি বললেন আপনিতো পিছনে ফেলে এসেছেন, কিন্তু চালক এ স্থানে না নামিয়ে  আমাকে বি.এস.টি আই জেলা প্রশাসক অফিসের সামনে  নামিয়ে ৪০ টাকা ভাড়া আদায় করে নিয়েছেন। ন্যায্য ভাড়া হচ্ছে ১৫ টাকা, এনিয়ে  উনার সাথে আমার অনেক কথা কাটাকাটিও হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়, ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত লোকাল মাইক্রোবাস চালকরা প্রায় যাত্রীদের কাছ থেকে বারতি ভাড়া আদায় সহ নানান ভাবে হয়রানী ও ভোগান্তিতে ফেলেন যাত্রীদের।এবিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর দৈনিক মুক্ত খবর কে বলেন, যারা এধরনের কাজ করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম