ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

লেবু পাতায় বেলে মাছ চচ্চড়ি

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  3:47 PM

news image

বিভিন্ন রকম ছোট মাছের মধ্যে বেলে মাছ অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। বেলে মাছ অনেক ভাবেই রান্না করা যায়। তবে দুপুর বেলায় গরম ভাতে লেবু পাতা দিয়ে বেলে মাছের চচ্চড়ি হলে আর কি চাই। অল্প সময়ের মধ্যে মজার এ খাবারটি তৈরি করতে রেসিপিটি জেনে নিন।

উপকরণ 

বেলে মাছ ১/২ কেজি

পেঁয়াজ ১ কাপ

রসুন ১/৪ কাপ

হলুদ গুঁড়া ১/২ চামচ

মরিচ গুঁড়া ১/২ চামচ

লবণ ১/২ চামচ

তেল ২ টেবিল চামচ

কাঁচা মরিচ ৪-৫টা

পানি ১/২ কাপ

লেবুর রস ১ চা চামচ

লেবু পাতা ৩-৪টা

প্রাণালি প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মাছ, তেল দিয়ে ভালোভাবে মেখে ফালি করা কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। লেবুর রস দিয়ে নেড়ে লেবু পাতা দিয়ে দিন। এবার ঢেকে আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম