ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫,  10:55 AM

news image

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় দখলদার ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। যেসব এলাকা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত এই হামলা চালানো হয়েছে সেখানেই। সোমবার মধ্যরাতে এ হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে, এসব অবকাঠামো ব্যবহার করত হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী। ইসরায়েল ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, এসব হামলা হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে চালানো হচ্ছে। লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। সূত্র: টাইমস অব ইসরাইল, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম