ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত হাজারের বেশি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৬,  10:49 AM

news image

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১,০৩৯ জন নিহত হয়েছেন। রবিবার প্রকাশিত তথ্যে নিহতের সংখ্যা ছিল ১,০২৯। নতুন হিসাব অনুযায়ী তা আরও বেড়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ২,৮৭৬ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৯০ জন। তবে এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল ও আকাশ হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তাদের দাবি, উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করাই এই অভিযানের উদ্দেশ্য। তবে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির নেতারা এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছেন, লেবাননে বড় ধরনের স্থল অভিযান শুরু হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাত লেবাননের সাধারণ মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলছে। সংস্থাটির মতে, হাসপাতাল, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্সে বারবার হামলার ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত স্বাস্থ্যসেবার ওপর অন্তত ৬৪টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৫১ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন। এছাড়া সংঘাতের কারণে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম