ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

লেবাননে ইসরায়েলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৫,  10:45 AM

news image

জাতিসংঘ মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলাও অন্তর্ভুক্ত। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার প্রায় এক বছর পরও ইসরায়েলি সেনাদের হামলা বেড়েই চলেছে। লেবাননের অভিযোগ, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, ইসরায়েল তা লঙ্ঘন করছে। তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের ভেতরে সেনা মোতায়েন রেখেছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে ৩৩০ জনের বেশি নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক ছিলেন বলে যাচাই করা হয়েছে। তিনি বিশেষভাবে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার কথা তুলে ধরেন, যেখানে ১৩ জন নিহত হয়েছেন-যাদের মধ্যে ১১ জনই শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম