ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০৫, ইয়েমেনে ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  10:52 AM

news image

গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েল বাহিনীর বিমান হামলায় ১০৫ জন নিহত হয়েছে।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, রাজধানী বৈরুতের কোলা এলাকায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণাঞ্চলীয় এলাকাটিতে ১০৫ জন নিহত হয়। রবিবার হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। রাজধানী বৈরুত, বেকা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণব্যবস্থা ও গোলাবারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এতে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এসব হামলায় হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাওউক নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের। এর আগে শুক্রবার ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এদিকে জানা গেছে, লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে ইসরায়েল। পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। তবে এসব ক্ষেপণাস্ত্র উন্মুক্ত স্থানে পড়েছে বলে দাবি তাদের।  অন্যদিকে, পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে তিনজন বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দর কর্মী। রবিবার এই হামলা চালানো হয়।   ইয়েমেনে হামলার তথ্য স্বীকার করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।   বিবৃতিতে তারা জানিয়েছে, রবিবার ইয়েমেনের রাস ইসা, হোদেইদা সমুদ্রবন্দর ও সেখানকার কয়েকটি বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলের ওই হামলার কারণে হোদেইদার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম