ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১, পাল্টা হামলা হিজবুল্লাহর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৪,  5:09 PM

news image

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার (০২ ডিসেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়েহতে এ হামলা চালানো হয়।  গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ লেবাননের।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছে। অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে।  হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির অভিযোগ, লেবাননজুড়ে বিমান হামলা, দক্ষিণে বেসামরিকদের উপর গুলি, লেবাননের আকাশসীমায় ড্রোন এবং জেট উড়ানোর মাধ্যমে ইসরায়েল বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম