ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লেবাননে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩১

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৪,  5:11 PM

news image

লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে একদিনে আরও ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল। মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল। লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৬ হাজার লেবানিজ। এদিকে, চলতি সপ্তাহেই ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম