ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

লেবাননে ইসরায়েলি অভিযানে নিহত ৪১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২৬,  10:42 AM

news image

লেবাননে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনী। স্থল ও আকাশপথে চালানো এ অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ক্রমেই তীব্র হওয়ার প্রেক্ষাপটে সবশেষ এ ঘটনা ঘটলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাতে এ অভিযান চালায় ইসরায়েল। পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে চালানো ইসরায়েলি অভিযানে অন্তত ৪১ জন নিহত হন। আহত ৪০ জন।  সাম্প্রতিক হিজবুল্লাহ–ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ অঞ্চল।  নিহত ব্যক্তিদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্য আছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন, এর মধ্যে শিশুদের নামও আছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবাননের নবি চিত এলাকায় চালানো অভিযানের মূল উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে দেশটিতে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা।  গতকাল শনিবার গ্রামটির কবরস্থানের এক কোণে মাটিতে একটি গর্ত দেখা যায়, যেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে। এক স্থানীয় বাসিন্দা খালি কবরটির দিকে ইশারা করে বলেন, ইসরায়েলিরা ভেবেছিল, নিখোঁজ ইসরায়েলির দেহাবশেষ এখানে আছে। কিন্তু এখানে কিছুই ছিল না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম