ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

লেবাননেও যুদ্ধবিরতির আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৬,  11:30 AM

news image

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কার্যকর হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতিকে লেবানন পর্যন্ত বিস্তৃত করার জোর আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ব্রিসবেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তার সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই শান্তি প্রক্রিয়া কেবল নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে লেবাননের ক্ষেত্রেও প্রয়োগ করা জরুরি। বর্তমান এই যুদ্ধবিরতিকে একটি ‌‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করলেও আলবানিজ একে অত্যন্ত ‘ভঙ্গুর শান্তি’ বলে সতর্ক করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সাময়িক পরিস্থিতি যেন ভবিষ্যতে একটি স্থায়ী চুক্তির পথ প্রশস্ত করে।  লেবাননের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, লেবাননের সংঘাত কেবল ওই অঞ্চলের জন্য নয়, বরং পুরো বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বহু অস্ট্রেলীয় নাগরিক এই সংকট নিয়ে উদ্বিগ্ন এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থেই সেখানে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম