ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

লেগানেসের বিপক্ষে রিয়ালের দাপুটে জয়

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪,  4:53 PM

news image

টানা দুই ম্যাচ ড্র করে পেছনে ছুটতে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধান আগেই কমিয়ে রেখেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগানোর লক্ষ্য নিয়েই হয়তো লেগানেসের মুখোমুখি হয় গতকাল (রবিবার)। যদিও তারা এখনও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। গোল পেয়েছেন এমবাপ্পে, ভালভার্দে এবং বেলিংহ্যাম। শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। যদিও দল পেতে বেশখানিকটা অপেক্ষা করতে হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের দশম মিনিটে রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। তবে অফসাইডে তা বাদ হয়ে যায়। তবে প্রথম হাফ শেষের দুই মিনিট আগে রিয়ালকে এগিয়ে দেন সেই কিলিয়ান এমবাপ্পে। লেগানেসের ফুটবলারদের ভুলে প্রথম গোল পায় রিয়াল। লেগানেসের ফুটবলাররা রিয়াল মাদ্রিদের চাপে বল নিজেদের ডি-বক্সে নেয়ার সময় তা কেড়ে নেন ভিনিসিউস। সেই বল এমবাপ্পেকে পাস দিলে সহজ এক গোল পান ফরাসি এই তারকা। রিয়াল দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৬৬তম মিনিটে। চমৎকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। আর ৮৫তম মিনিটে দলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের জোরাল শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন বেলিংহ্যাম। বাকি সময় আর গোল না হলে ৩-০ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম