ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২২,  12:54 PM

news image

লিবিয়ার ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসারাতা থেকে অবৈধভাবে ইউরোপে যাবার প্রস্তুতির সময় ৫৩২ বাংলাদেশির মধ্যে ৪০০ জনের পরিচয় নিশ্চিত হয়েছে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের ভিন্ন ভিন্ন দুটি টিম আটককৃতদের সঙ্গে কথা বলেছে। দুইদিনে প্রায় ৪০০ জনের ইন্টারভিউ নেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, তারা বাংলাদেশের নাগরিক। যেহেতু তারা অবৈধভাবে গেছেন।

ফলে তাদের  অনেকেরই পাসপোর্ট বা অন্য কোনও ডকুমেন্ট নেই।এর মধ্যে ২৪৪ জন দেশে ফেরতে রাজি। তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র সচিব জানিয়েছেন যারা আসতে চায় তাদের ফেরত আনা হবে। এর আগে গত ২৩ এপ্রিল তাদের আটক করে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দীশিবিরে পাঠানো হয়। মাইগ্রেন্ট রেসকিউ ওয়াচ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, বাংলাদেশিদের সাথে আছে ৬ মিশরীয় নাগরিক, সুদানের একজন ও সিরিয়ার ৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম