ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

লিবিয়ার বন্দিদশা থেকে ফিরছেন ১৬০ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২,  10:20 AM

news image

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাংলাদেশিদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হচ্ছে। বুধবার (২৫ মে) রাতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, আইওএমের ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) ওই বাংলাদেশিদের নিয়ে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে এই ফ্লাইটের ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের বিদায় জানানএ সময় ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। সংশ্লিষ্টরা জানান, দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। একইসঙ্গে দেশে প্রত্যাবাসনের জন্য আইওএমের নিকট পর্যায়ক্রমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। তারই ধারাবাহিকতায় ১৬০ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হলো। অবশিষ্টদেরও দ্রুত দেশে প্রত্যাবাসন করার করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম