ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লিবিয়া উপকূল থেকে ১১ অভিবাসীর লাশ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৪,  8:28 PM

news image

লিবিয়া উপকূল থেকে ১১ অভিবাসীর লাশ ও দেড় শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছে একটি উদ্ধারকারী দল। শুক্রবার এই তথ্য জানিয়েছে দাতব্য গোষ্ঠী ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। খবর আল জাজিরার। এমএসএফ বলেছে, তাদের জিও বেরেন্টস অনুসন্ধান এবং উদ্ধারকারী জাহাজ দুটি অভিযানে ১৪৬ অভিবাসীকে উদ্ধার করেছে। পরে আরেকটি পৃথক নৌকায় আরও ২০ জনকে পায় তারা। এছাড়া, উদ্ধারকাজে নিয়োজিত একটি বিমানের সাহায্যে সমুদ্রে আরও ১১ জনের লাশ উদ্ধার করে তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এমএসএফ বলেছে, এই ট্র্যাজেডির সুনির্দিষ্ট কারণ আমরা জানি না। তবে আমরা এটি জানি, মানুষ নিরাপত্তার জন্য মরিয়া হয়ে মারা যাচ্ছে। এর অবসান হওয়া উচিত। অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ ভূমধ্যসাগর। আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য হাজার হাজার অভিবাসী প্রত্যাশীরা লিবিয়া উপকূল ব্যবহার করে। ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারটিরও বেশি মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম