ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৫,  10:55 AM

news image

রাজধানী নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ তলার লিফটের ফাঁকা দিয়ে পড়ে আব্দুস সামাদ (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) রাতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে তার মৃত্যু হয়। নিহত আব্দুস সামাদ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আল পাকা গ্রামের জাবেদ আলীর সন্তান। নিহতের বড় ভাই মো. রাজিব জানান, আমার ভাই আর আমি নির্মাণ শ্রমিকের কাজ করি। আমার ছোট ভাই এলিফ্যান্ট রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ শেষে আটতলার লিফটের ফাঁকা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমার ভাইকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আমার ভাই গ্রামে বাড়িতে একটি খাবার হোটেলে কাজ করতো। গ্রামে চলতে তার কষ্ট হওয়ায় আমি তাকে ঢাকায় নিয়ে এসে নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ শিখিয়ে দিয়েছিলাম। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতাম আমরা। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম