ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ

লিফটের দেয়াল ভেঙে শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২২,  8:58 AM

news image

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটের দেয়াল ভেঙে এক শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতের নাম সাবেকুন্নাহার (১৩)। এসময় লিফটের ভেতর আটকে পড়া দারোয়ান নুরুল আমিনকে জীবিত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রধান সড়ক সংলগ্ন বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে। সাবেকুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মির্জা জহির উদ্দিন। তিনি জানান, দুপুর সোয়া ২টার দিকে ভবনের উপরে যাওয়ার জন্য লিফটের ভেতর ঢোকেন দারোয়ান নুরুল আমিন। এসময় লিফটের ওপর থেকে রক্ত পড়তে দেখেন তিনি। হঠাৎ করে উপর থেকে লিফটের ভেতরে লাশ এসে পড়ে। এতে লিফট থেমে গিয়ে অচল হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দারোয়ান নুরুল আমিনকে উদ্ধার করেন। এবং প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় লিফটের দেয়াল ভেঙে সাবেকুন্নাহারের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তির ফ্ল্যাটে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো সাবেকুন্নাহার। বুধবার রাত থেকে সাবেকুন্নাহার নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, কেউ সাবেকুন্নাহারকে হত্যা করে মরদেহ লিফটের উপরে রেখে দিয়েছিল। দুপুরে লিফট চলতে চলতে লাশটি লিফটের ভেতর পড়ে। এতে লিফট অচল হয়ে আটকে পড়েন দারোয়ান নুরুল আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম