ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি তেল বিক্রি করবে টিসিবি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  2:04 PM

news image

এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বর্তমানে যেখানে কোম্পানিগুলো প্রতি লিটার তেল ১৯৯ টাকায় বিক্রি করছে, সেখানে টিসিবির মাধ্যমে এই তেল মিলবে ১৮৫ টাকায়। ঈদের আগেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে দীর্ঘদিন ধরেই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ নিত্যপণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে এসব পণ্য সব সময় উন্মুক্তভাবে সবার জন্য সহজলভ্য থাকে না। তবে এবার ভোজ্যতেল বিক্রয়কারী বিভিন্ন করপোরেট কোম্পানির মতোই টিসিবি নিজস্বভাবে আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, আসছে ঈদের আগেই এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৫ টাকা। এতে কোনো ভর্তুকি থাকবে না। তিনি বলেন, ঈদের আগে সম্ভব হলে বাজারে তেল ছাড়া হবে। আর তা না হলে ঈদের পরে খোলাবাজারে বিক্রি কার্যক্রম শুরু হবে। পরিকল্পনায় রয়েছে প্রতি লিটার ১৮৫ টাকায় তেল বিক্রি করা, যা ২০০ টাকার আশপাশের দামে আমদানি করা হয়েছে। টিসিবির এই কার্যক্রমে ধীরে ধীরে চিনি, ডালসহ আরও বেশ কিছু নিত্যপণ্য যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সংস্থাটির চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে আটা এবং কিছু মসলা এই তালিকায় আনা হবে। বর্তমানে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম যেখানে ১৯৯ টাকা, সেখানে টিসিবির এই উদ্যোগে লিটারে প্রায় ১৪ টাকা কমে তেল পাওয়া যাবে। ভোক্তারা বলছেন, এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির হবে। তাদের মতে, টিসিবি কম দামে পণ্য বিক্রি করলে বাজারে অন্যান্য কোম্পানিও দাম কমাতে বাধ্য হতে পারে। ভর্তুকি ছাড়াই এই বিক্রি কার্যক্রম বাজারে মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাব কমাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, টিসিবির এই উদ্যোগ ইতিবাচক। এতে বাজারে সিন্ডিকেট এবং অবৈধভাবে দাম বাড়ানো ও কৃত্রিম সংকট তৈরির প্রবণতা কমার সুযোগ তৈরি হবে। বাজার বিশ্লেষকদের মতে, দেশের ভোজ্যতেলের বাজার মূলত পাঁচটি বড় কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম