ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী ‘১০ জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু’ এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশনের আংশিক কার্যক্রম শুরু জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন লিপু

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৪,  11:19 AM

news image

সর্বশেষ তিন ওয়ানডেতে লিটন দাসের পারফরম্যান্স হচ্ছে ০, ০, ১। সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। লংকানদের বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রান করা লিটনের দল থেকে বাদ পড়া যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। তার বদলে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

ওয়ানডেতে অধারাবাহিক লিটন দাসের দলে জায়গা নিয়ে আগে থেকেই সমালোচনা উঠেছিল চারপাশে। সমালোচনার ঝড়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের দল থেকে একেবারে বাদই পড়েছেন লিটন।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গত শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফফর্মে থাকা লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। এর আগে কেবল প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছিল বিসিবি।

লিটনের দল থেকে বাদ পড়ার কারণ জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় লিপু জানান, লিটনের ধারাবাহিক ব্যর্থতার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় লিপু বলেন, যেহেতু সিরিজটা চলছে সেখানে পরিবর্তনের বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। আপনারা জানেন লিটন কুমারের পরেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিমকে, যারা ওপেন করতে পারেন।

তৃতীয় ওয়ানডেতে দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক ও কোচেরও মতামত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। দলে আরও দুই জন ওপেনার থাকায় নতুন করে কোনো ওপেনারকে দলে ডাকা হয়নি। জাকের আলী অনিককে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান লিপু। তিনি জানান, জাকেরের মিডেল অর্ডারে রান করার সক্ষমতা আছে, সেই সঙ্গে ক্রিকেটে কনকাশনের একটা ব্যাপার থাকে। যেহেতু এটা ডে ম্যাচ তাই জাকেরকেই আদর্শ সংযোজন মনে হয়েছে নির্বাচক কমিটির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম