ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

লাহোরকে শিরোপা জেতাতে চান রিশাদ

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৫,  11:01 AM

news image

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন-নাহিদদের সঙ্গে পিএসএলে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন রিশাদ। মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেছেন, বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় খুশি তিনি। জানিয়েছেন পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার। বলেছেন, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’ বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে। বরিশালের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই স্পিনার। এর আগে কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদের। তাই পিএসএলে খেলার সুযোগ পেয়ে পুরোপুরি কাজে লাগাতে চান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম