ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

লাল নাকি সবুজ আপেল, কোনটা খাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২২,  3:42 PM

news image

খেতে সবাই ভালবাসি! তবে আপেলের সবচেয়ে পরিচিত তিনটি রং হলো লাল, হলুদ ও সবুজ। তবে আমাদের বাজারে লাল ও সবুজ আপেলের দেখা মেলে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কোন আপেল তাহলে বেশি স্বাস্থ্যকর? কোন আপেলটা খাব? লাল নাকি সবুজ?সবুজ আপেল খেতে কিছুটা টক, এর খোসাও তুলনামূলকভাবে বেশি পুরু। লাল আপেলের খোসা অনেক পাতলা। খেতেও মিষ্টি ও রসাল। তাই স্বাদে অনেকেই এগিয়ে রাখেন লাল অপেলকেই।

দু’ধরনের আপেলেই রয়েছে নানা পুষ্টিকর উপাদানের সমাহার। ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আপেল হৃদ্‌যন্ত্র ও যকৃতের সমস্যাকে দূরে রাখে। এছাড়া ফাইবার এবং ক্যালোরি কম থাকায় ওজন কমাতেও কাজে আসতে পারে আপেল। তবে স্বাস্থ্য মানে কিছুটা হলেও এগিয়ে থাকবে সবুজ আপেল। কারণ এতে ভিটামিন এ, বি, সি, ই এবং কে লাল আপেলের তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে। বেশি থাকে আয়রন, পটাশিয়াম ও প্রোটিনের পরিমাণও। কেউ দেহে শর্করা প্রবেশের পরিমাণ কমাতে চাইলে লাল আপেলের তুলনায় সবুজ আপেল বেশি কার্যকর। এদিকে লাল অপেলে, সবুজ আপেলের তুলনায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে বেশি। কাজেই বিশেষজ্ঞদের মতে দুই ধরনের আপেল খাদ্যতালিকায় রাখাই হবে বুদ্ধিমত্তার পরিচয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম