ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা তাঁতি দলের সভাপতি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৩,  11:25 AM

news image

লালমনিরহাটের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় জেলা তাঁতি দলের সভাপতি মোজ্জামেল হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ আগষ্ট) দিবাগত রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক(৬০) লালমনিরহাট পৌরসভা সাপটানা লিচু বাগান এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়, লালমনিরহাট থেকে আদিতমারীর দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত হতে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ আরোহী মোজ্জাম্মেল হক ছিটকে গিয়ে ট্রাকের সামনের বাম্পারের সাথে আটকে যায় এবং সেই অবস্থায় মহাসড়কেই প্রায় তিনশত মিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরে পথচারী ও আশপাশের লোকজনের চিৎকারে ট্রাকটি দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোজাম্মেল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আহত মোজাম্মেল হক রাতেই মারা যায়। আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম