ঢাকা ০৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

লালমনিরহাটে তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে

#

১৫ মে, ২০২৩,  12:04 PM

news image

লালমনিরহাট জেলা প্রতিনিধি: তেজপাতা একটি মশলা জাতীয় ফসল। বাংলাদেশের রান্না ঘরে বা রেস্টুরেন্টে তেজপাতা ছাড়া রান্না হয় না। তরকারি ছাড়াও বিভিন্ন মিষ্টান্ন তৈরিতেও তেজপাতা ব্যবহৃত হয়ে থাকে। তেজপাতার অনেক ঔষুধি গুণও রয়েছে। বাংলাদেশের অনেক জেলায় তেজপাতার গাছ দেখা গেলেও বাণিজ্যিক ভাবে এর চাষ কম দেখা যায়। লালমনিরহাট জেলায় বাণিজ্যিক ভাবে তেজপাতার আবাদ হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় প্রায় প্রতিটি বাড়িতে আবাদ হচ্ছে। একটি গাছ থেকে বছরে দুই বার পাতা তোলা যায়। জানা যায়, প্রথমে জমি প্রস্তুত করে তেজপাতার চারা রোপন করতে হয়। এরপর জমিতে প্রতি বছর সেচ দিতে হয়। বছরে দুই বার সার দিতে হয়। অন্য ফসলের তুলনায় তেজপাতা চাষে খরচ কম। ফুলগাছ গ্রামের তেজপাতা চাষী মোঃ নুর আমীন বলেন, তেজপাতা চাষে তেমন খরচ হয় না। চারা লাগানো আর একটু পরিস্কার-পরিচ্ছন্ন রাখলেই চলে। রোগ বালাই বলতে তেমন কিছুই নেই। তবে বসন্তের সময় একটু পোকা লাগে। সেই সময় একটি ঔষধ স্প্রে করতে হয়। কোদালখাতা গ্রামের তেজপাতা চাষী মোঃ আফসার আলী বলেন, তেজপাতা সাথী ফসল হিসেবে চাষ করা যায়। এতে এক সাথে দুই ধরনের ফসল পাওয়া যায়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, আমরা তেজপাতা গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করছি। চাষিরা বাণিজ্যিকভাবে তেজপাতা চাষে এগিয়ে এসেছেন। এ প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে কৃষকরা লাভবান হবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম