ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২২,  10:18 AM

news image

লালমনিরহাটের আদিতমারী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওহাব (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লেভেল ক্রসিং না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে আদিতমারী থানা সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল ওহাব মোটরসাইকেলযোগে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়, আর ছিটকে পড়েন ওহাব। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানার নিয়ন্ত্রনাধীন হওয়ায় মরদেহ উদ্ধার ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা তারাই নেবেন। নিহতের মরদেহ বর্তমানে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাইরে থাকায় তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ তার (মৃতের) চাচাতো ভাই শহিদুল ইসলাম এর কাছে রাত ১০টায় দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম