ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৪,  2:02 PM

news image

বড় দিনের আগের রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় আগুনে ১৯টি ঘরের মধ্যে ১৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আগুনে পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণসহ সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশও দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সব তথ্য জানানো হয়। এতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গেছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করেছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। বার্তায় আরও বলা হয়, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে বান্দরবানের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজই তংঙঝিরি যাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম