ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

লাদাখে সড়ক দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২২,  11:34 AM

news image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখের শ্যাওক নদীর কাছে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে উল্টে নিচে পড়ে সাত ভারতীয় সেনা নিহত হয়েছেন। খবর এনডিটিভির। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে গাড়িতে ২৬ সেনাসদস্য হানিফ এলাকার সাবসেক্টরে যাচ্ছিলেন। গতকাল শুক্রবার আনুমানিক সকাল ৯টার দিকে গাড়িটি সড়ক থেকে উল্টে শ্যাওক নদীর কাছে প্রায় ৫০ থেকে ৬০ ফুট নিচে পড়লে ওই গাড়িতে থাকা সব সেনাসদস্য আহত হন। এখন পর্যন্ত সাতজন সেনা মারা গেছেন। এ ছাড়া অন্যদের অনেকে গুরুতর আহত হয়েছেন। আহত সেনাদের সবচেয়ে ভালো চিকিৎসা সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে যাঁরা গুরুতর আহত, তাঁদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তর করার জন্য বিমানবাহিনীর কাছ থেকে বিমান পরিবহন সুবিধা চাওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাঁরা আহত, তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘লাদাখে বাস দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনাসদস্যদের হারিয়েছি।’ তিনি বলেন, ‘নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা। যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। তাঁদের সব সহযোগিতা দেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম