ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

লাইফ সাপোর্টে চিত্রনায়িকা অঞ্জনা

#

বিনোদন প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৫,  8:37 PM

news image

গেল এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন সিনেমার অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। নতুন বছরের প্রথম দিন অবস্থার অবনতি হলে গতকাল বুধবার দিবাগত রাতে এই চিত্রনায়িকাকে নেওয়া হয় রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি।

তিনি বলেন, ‘আম্মুর শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল তা অনেকে বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে। আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল। চিকিৎসকরাও জানিয়েছেন কিছু করার নেই। এই মুহুর্তে স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই।’

জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে অঞ্জনা জ্বরে ভুগছিলেন। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। হাসপাতালে নেওয়া হলে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত অভিনেত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

শুরুটা হয় ১৯৭৬ সালে, ‘দস্যু বনহুর’ দিয়ে। এরপর থেকেই সিনেমায় টানা কাজ করেছেন তিনি। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

নায়করাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি সিনেমাতে অভিনয় করেছেন অঞ্জনা। এর মধ্যে আছে- ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘বিধাতা’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রাম রহিম জন’, ‘সানাই’, ‘সোহাগ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘অভিযান’ ইত্যাদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম