ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

লাইফ সাপোর্টে একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী মাসুম আজিজ

#

বিনোদন প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  2:55 PM

news image

লাইফ সাপোর্টে একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ। গত এক সপ্তাহ ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে বলে জানান তার ছেলে অভিনেতা উৎস জামান। ক্যানসারে ও হৃদরোগে ভুগছিলেন মাসুম আজিজ। এ বছরের ২ জানুয়ারি তার ক্যান্সার ধরা পড়ে।  তখন থেকেই স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সারের প্রথম ক্যামো এ হাসপতাল থেকেই নেওয়া হয়। ভালোভাবেই ক্যামোর প্রথম পর্ব সম্পন্ন করেন। কিন্তু সমস্যা শুরু হয় ক্যামোর দ্বিতীয় পর্বে এসে। শাকিব-পূজার বিয়ে নিয়ে যা বললেন মালেক আফসারীশাকিব-পূজার বিয়ে নিয়ে যা বললেন মালেক আফসারী মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও বেশ পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম