ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

লাইনে দাঁড়িয়েও টিকেট পেতে ভোগান্তি কমলাপুরে

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  10:40 AM

news image

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট পেতে একদিন আগে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। অনলাইনে ৫০ শতাংশ টিকিট দেয়া হলেও ভোগান্তির অভিযোগ রয়েই গেছে। মাদরাসা শিক্ষার্থী ইমতিয়াজ মাহমুদের পরীক্ষা শনিবার (২ জুলাই) সকালে। এদিকে, ঈদে বাড়ি ফেরার টিকিটও কাটতে হবে। অগ্রিম টিকিট পেতে রাতভর জেগে অপেক্ষা ভোরের। তাই সময় কাজে লাগাতে স্টেশনেই পড়াশোনা শুরু করেন তিনি। ইমতিয়াজ বললেন, আশা করছি যে আগামী একঘণ্টার মধ্যে টিকেট পেয়ে যাবো, আগামীকাল সকাল আটটায় আমার পরীক্ষা। এই একঘণ্টার মধ্যে টিকেট যদি পাই তাহলে আমি পরীক্ষায় অংশ নিতে পারবো। ঈদযাত্রার অগ্রিম টিকিট কাটতে পরিবারসমেত স্টেশনে গিয়েছেন এক নারী যিনি তার সঙ্গে এনেছেন বসার তিনটি টুল। লম্বা সময়ের অপেক্ষা খানিকটা স্বস্তির করতে এই আয়োজন তার। কমলাপুর রেলওয়ে স্টেশনে শুক্রবার (১ জুন) থেকেই শুরু হয়েছে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রি। টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে অনেক আগে থেকেই লাইন ধরছেন তারা। রাতভর সময় কাটাতে নানা অনুষঙ্গ তাদের। অন্যদিকে, টিকেট কাউন্টারগুলোর সামনের লাইনে বিশৃঙ্খলা এড়াতে নিজেদের উদ্যোগেই সিরিয়াল তৈরি করতে দেখা গেছে। সমালোচনা থাকলেও এমন উদ্যোগের সাধুবার বেশিরভাগের মুখেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম