ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

লস অ্যাঞ্জেলেসে ৬০ দিন থাকবে ন্যাশনাল গার্ড: প্রতিরক্ষা সচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২৫,  5:02 PM

news image

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে অন্তত ৬০ দিন। তিনি হাউস কমিটিকে বলেন, পুলিশের ওপর যারা হামলা চালাচ্ছে- সেই দাঙ্গাবাজ, লুটেরা আর সন্ত্রাসীরা যেন বোঝে, আমরা এখান থেকে যাচ্ছি না।’ খবর দ্য গার্ডিয়ান এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড থাকবে ‘যতক্ষণ না কোনো ঝুঁকি থাকে।’ তার ভাষায়, ‘এটা সাধারণ জ্ঞান… যখন কোনো বিপদ থাকবে না, তারা চলে যাবে।’ ট্রাম্প আরও দাবি করেন, ‘আমি তাদের না পাঠালে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো।’ অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেয়ার পর এই বিক্ষোভগুলো আরও জোরদার হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে সান্তা আনা শহরেও বিক্ষোভ হয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ করায় অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সিএনএনের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম