ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন লিওনেল মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২৩,  10:56 AM

news image

লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। বর্ষসেরা দল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ২০২০ সালের পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত এই পুরস্কার জিতলেন লিও। খবর দ্য মিররের। আর্জেন্টিনার তিন যুগ আর নিজের আজন্ম অপেক্ষার ইতি টেনে বিশ্বকাপের সোনালী শিরোপায় চুমু আঁকার বয়স প্রায় ছয় মাস পেরিয়েছে। তবে সেটার রেশ যেন এখনো কাটেনি। সেরা শব্দটাকে নিজের নামের সমর্থক বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে দুর্দান্ত সেই পারফরম্যান্সে তার অর্জনের ঝুলিতে জমা পড়ল আরও একটি বড় পুরস্কার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জিতলেন মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। ৮ মে সৌদি সফরের জটিলতা কাটিয়ে ক্লাবের জার্সি গায়ে অনুশীলনে ফিরেছেন মেসি। আর সেদিন রাতেই ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হয়েছিল জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে মেসি এসেছিলেন সস্ত্রীক। ক্রীড়াঙ্গনের সম্মানজনক লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে পুরুষ বিভাগের সেরা হন লিওনেল মেসি।

প্রথম ফুটবলার হিসেবে ২০২০ সালে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ হন লিও। তিন বছর পর দ্বিতীয়বার একই মর্যাদা পেলেন লরিয়াস অ্যাওয়ার্ড জেতা একমাত্র ফুটবলার মেসি। পুরস্কার হাতে নিয়ে হলেন আবেগ আপ্লুত। বলেন, এটা বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা এখানে আসার পর আমাকে আর আমার পরিবারকে সাদরে গ্রহণ করেছে। আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও। এর কিছুই আমি একা অর্জন করতে পারতাম না। এদের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। এদিন আর্জেন্টাইন অধিনায়কের ঝুলি সমৃদ্ধ করেছে আরও একটি অর্জন। ‘ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ এর তালিকায় মনোনয়ন পেয়েছিল ছয়টি দল। বাকি সবাইকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছে কাতারে বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপজয়ী দলের হয়েও পুরস্কার গ্রহণ করেন মেসি নিজেই। ১৯৯৯ সালে ‘লরিয়াস স্পোর্ট ফর গুড’ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল জার্মান অটোমোবাইল প্রতিষ্ঠান ডেইলমার ও সুইস বিলাসবহুল দ্রব্যের হোল্ডিং প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের মাধ্যমে খেলাধুলায় ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে ২০০০ সাল থেকে একটি পুরস্কার চালু করা হয়, যা লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস নামে পরিচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম