ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়’ নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২২,  4:36 PM

news image

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালক এবং আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন।

পাঁচদোনা বাজার এলাকায় পোঁছালে একটি তেলবাহী লরি ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে বসে থাকা তিনজনই মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক ও আরেক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরই লরিটি পালিয়ে যায়। পরে মাধবদী থেকে হাইওয়ে পুলিশ ওই লরি আটক করে। এ সময় লরির চালক পালিয়ে যায়। ইটখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম