ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

লরিচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৫,  1:14 PM

news image

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় আশফাক রহমান ও আসিফ মাহমুদ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।  রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেস রেম্পের কাছে মোটরসাইকেলকে চাপা দেয় উত্তরাগামী একটি লরি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম