ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৫,  4:57 PM

news image

লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান। জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার অংশ হিসেবে এরই মধ্যে তিনি ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। পরিবারের তিন সদস্যসহ মোট ৬ জনের জন্য বিমানের টিকিটও কেটেছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। ২৪ ডিসেম্বর তিনি দেশের উদ্দেশে রওনা করবেন এবং বিমানটি ঢাকায় অবতরণ করবে পরদিন (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম