ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

লটারিতে ১০৫ কোটি টাকা পেলেন আমিরাত প্রবাসী বাংলাদেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৩,  4:56 PM

news image

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতেছেন মোহাম্মদ রায়ফুল নামে এক প্রবাসী বাংলাদেশি। আবুধাবির ‘দ্য বিগ টিকেট র‌্যাফেল ড্র’ তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেন তিনি যার মূল্যমান ৩৫ মিলিয়ন দিরহাম। মোহাম্মদ রায়ফুল দেশটির আল আইনের বাসিন্দা। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। তবে এই ড্রয়ের পর বাংলাদেশ কিংবা আমিরাতে তার বসবাসের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। লটারি ড্রয়ের এই নিউজ মঙ্গলবার দেশটির অনলাইন নিউজ পোর্টালগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আয়োজকরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। দেশটির আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে এই বিগ টিকেট লটারি চালু হয়েছিল। লটারির ড্র প্রতিমাসে অনুষ্ঠিত হয়। প্রতি মাসেই প্রথম পুরস্কারের টাকার মূল্যও বদল হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল ৩৫ লাখ দিরহাম। এদিকে লটারির দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ভারতীয় এক নাগরিক। তার পুরস্কারের মূল্যমান ১০ লাখ দিরহাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম