ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

লজ্জাজনক হারের পর টপ অর্ডারকে দুষলেন টাইগ্রেস অধিনায়ক

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৪,  12:21 PM

news image

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। হতশ্রী ব্যাটিং এবং ফিল্ডিংয়ের কারণে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানার দল। ১০ উইকেটের লজ্জাজনক হারের পর টপ অর্ডার ব্যাটারদের কাঁধে দোষ চাপিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। ২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে ফাইনালে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। তাই এবারের সেমিফাইনাল ম্যাচকে ঘিরেও প্রত্যাশা ছিল অনেক। তবে কোনো প্রতিদানই দিতে পারেননি নিগার-নাহিদারা। ডাম্বুলায় গতকাল (২৬ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকান বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। তবে ওই এক ছক্কাতেই শেষ টাইগ্রেসদের দাপট। এরপর পুরো ইনিংসে একক আধিপত্য দেখিয়েছে ভারত। একের পর এক ব্যাটারের আসা-যাওয়ার মিছিলে থিতু হয়েও হাত খুলে খেলতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। তাতে পুরো ২০ ওভার ব্যাটিং করেও তিন অঙ্কে পৌঁছাতে পারেনি টাইগ্রেসরা।  নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে কেবল ৮০ রান করে বাংলাদেশ, যে লক্ষ্য ভারতের পেরিয়ে যেতে লেগেছে কেবল ১১ ওভার। এমন হতশ্রী ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক দোষ দিয়েছেন টপ অর্ডার ব্যাটারদের। জ্যোতি বলেন, 'টপ অর্ডাররা রান করতে না পারলে ভালো স্কোর আসাটা খুব কঠিন। তবে আমি মনে করি এটা মানসিক ব্যাপার। আমরা মালয়েশিয়া-থাইল্যান্ডের সঙ্গে যেভাবে খেলেছি সেটা পুরোপুরি ভিন্ন। অতএব আমাদের এটা নিয়ে আরও কাজ করা প্রয়োজন। সবার সামর্থ্য আছে, সমস্যাটা মানসিক। বিশেষ করে যখন ভারতের মতো দলের সঙ্গে খেলব তখন ভিন্নভাবে চিন্তা করতে হবে।'  তিনি আরও বলেন, 'দেখুন আমাদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করতে হবে। এর কারণে আমাদের অনেক ম্যাচ হাতছাড়া হয়েছে। এটা নিয়ে পরিকল্পনা করছি। কিন্তু এখানে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে, বিশ্বকাপের আগে আমরা আমাদের সমস্যাগুলো ঠিক করতে পারব।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম