ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মে, ২০২৪,  3:07 PM

news image

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে দলে পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকারস। এদিকে তাসকিন পেলেও অবিক্রীত থেকেছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে লিটনের নাম উঠেছিল। ভিত্তিমূল্য ৩০ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় ৩৫ লাখ) তাকে দলে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। অন্যদিকে বিরতির ঠিক আগে মুশফিকুর রহিমের নাম উঠেছিল। ৫০ হাজার ইউএস ডলারে তাকেও কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি। লঙ্কান এই লিগে আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও জাকির হাসানেরও নাম আছে। এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা। লঙ্কান ফ্র্যাঞ্চাইজিটি পোস্টে জানায়, বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা গর্বিত। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দুদিন পরেই শ্রীলঙ্কায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আর ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম