ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

লঙ্কানদের উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৫,  10:41 AM

news image

নারী ওয়ানডে বিশ্বকাপের ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছেন লরা উলভার্টরা। পাঁচ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। সমান ম্যাচে তিন হার এবং দুই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লংকানরা। ১২ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪৬/২, ঠিক তখনই নামে বৃষ্টি। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়, ম্যাচ কমে দাঁড়ায় ২০ ওভারে। বাকি ৮ ওভারে দ্রুত রান তোলার চেষ্টা করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৪ রান করেন বিষ্মি গুণারত্নে। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা নেন তিনটি এবং মাসাবাতা ক্লাস নেন দুটি উইকেট। বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। জবাবে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। দুজনই তুলে নেন অর্ধশতক। উলভার্ট অপরাজিত ৪৭ বলে ৬০ এবং ব্রিটস ৪২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৩১ বল আর দশ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম