ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

লঘুচাপ: ৩ নম্বর সতর্ক সংকেত

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  1:10 PM

news image

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। এ ছাড়া বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে সাগর উত্তাল থাকায় মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছধরা ট্রলার। তিনি আরও জানান, চলমান লঘুচাপের প্রভাবে উপকূলের আকাশ ঘন মেঘে আচ্ছাদিত রয়েছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম