ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি ও জাকের পার্টির ভোট বর্জন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৩,  4:48 PM

news image

অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থী ভোট বর্জন করেছে। রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও দুইটার দিকে জাকের পার্টির প্রার্থী শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন অভিযোগ করেন, ৯০ ভাগ কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। এছাড়া তারা জাল ভোট দিচ্ছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য, অথচ ভেতরে গিয়ে দেখা যায় ভোট পড়েছে। তাহলে এসব ভোট কারা দিচ্ছেন। নির্বাচনের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই এ ভোট বর্জন করলাম। অপরদিকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. শামছুল করিম খোকন বলেন, শুরু থেকে প্রশাসন আমাদের সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন প্রশাসন নীরব। ক্ষমতাসীন দলের লোকজন জাল ভোট দিচ্ছে। তাদের নেতা-কর্মীরা কেন্দ্রে বল প্রয়োগ করছে। তাই ভোটের পরিবেশ না থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জন করলাম। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আমাদের একজন প্রার্থী মৌখিক অভিযোগ করেছে। সে বিষয়টি আমরা দেখছি। আমরা অনেক কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। এ উপনির্বাচনে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির শামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম)।  আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম