ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২২,  11:26 AM

news image

লক্ষ্মীপুরে ঢাকাগামী হিমাচল নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নালায় পড়ে বাদশাহ নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এসময় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাদশাহ রামগতি পৌরসভার সুজন গ্রামের আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকার উদ্দেশে হিমাচল নামীয় একটি বাস (ঢাকা মেট্ট্রো-ভ (১৫-২৪-৪০) রামগতি থেকে ছেড়ে আসে। ঘটনার সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিক্সাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এসময় রাস্তার পাশের নালায় পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও আরও কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা হলেন মফিজ, রাজন, মাহমুদুল হাছান, দেলোয়ার হোছেন, আদিবসহ ১০ জন। পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম