ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস হাজারীবাগে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন খান আকরাম নেতানিয়াহুর নজিরবিহীন তোষামোদ করলেন মোদি চীনা বাহিনীকে গোপনে প্রশিক্ষণ, মার্কিন যুদ্ধবিমানের পাইলট গ্রেফতার আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের রাজধানী

লক্ষ্মীপুরে ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২২,  10:31 AM

news image

লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসের সাথে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার (১৩ জুলাই) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম, আবুল খায়ের এবং রয়েল। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান,

ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী বাস ইকোনো সার্ভিস। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে বিকট শব্দ হয়। এ সময় গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হয়। ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ মর্গে রয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম